ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) দুপুর দেড়টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

পুনর্বাসন কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক অনুষ্ঠানে যোগ দেন বলে জানান উপ প্রেস সচিব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের ভাষা নিয়ে মন্তব্য করলেন মির্জা ফখরুল

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ

আপলোড সময় : ০২:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬