ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী: ইসরায়েল ফিলিস্তিনে শান্তি চায় না

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২২২ Time View

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের বর্তমান সরকার আন্তরিক নয়। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার পশ্চিম তীর ও জেরুজালেমে সহিংসতা আরও বাড়িয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফিদান বলেন, নেতানিয়াহুর সরকার পশ্চিম তীর ও জেরুজালেমে সন্ত্রাসী কর্মকাণ্ড আরও জোরদার করেছে।

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে সমঝোতার পরও সাম্প্রতিক হামলা অব্যাহত থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শান্তি পরিকল্পনা নিয়ে চুক্তি হওয়ার পরও ইসরায়েলের হামলা চলতে থাকা আবারও প্রমাণ করে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু শান্তি চান না।

এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক গাজা হামলাগুলোর সমালোচনা করে দ্রুত সহিংসতা বন্ধের আহ্বান জানান।

এদিকে, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলাকারীরা কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয়।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দক্ষিণ হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকার খিরবেত আল-তুবা গ্রামে এই হামলা হয়। আহতদের মধ্যে তিন নারী রয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, হামলায় কয়েকটি বাড়ি পুড়ে যায় এবং আগুনের ধোঁয়ায় নারী ও শিশুরা অসুস্থ হয়ে পড়েন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী: ইসরায়েল ফিলিস্তিনে শান্তি চায় না

আপলোড সময় : ০৬:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬