স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ব্র্যান্ড এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩০ জুলাই ২০২৬ থেকে এবং শেষ হবে ০৮ আগস্ট ২০২৬।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া প্রোডাক্ট/বিজনেস ডেভেলপমেন্ট বা মার্কেট রিসার্চের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে (এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ওয়ার্ড) দক্ষতা প্রয়োজন।
প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়ই হতে পারবেন। বেতন আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক হবে। কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আবেদন করার লিংক এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে: sfbl.com.bd ।
অনলাইন ডেক্স 













