ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার সুপারিশ ভারতীয় সংসদীয় কমিটির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি বাংলাদেশে ভিসা কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক করার সুপারিশ করেছে। কমিটির মতে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সীমিত হওয়া এবং নিরাপত্তাজনিত বিধিনিষেধ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক কমিটির নবম প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে পররাষ্ট্র মন্ত্রণালয় যেন নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে ভিসা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক করে।

কমিটি আরও সুপারিশ করেছে, দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলা হোক। এর মাধ্যমে নিয়মিত ভিসানীতি পর্যালোচনা, অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের অপ্রয়োজনীয় ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়নি।

বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসা কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০টি ভিসা দেওয়া হচ্ছে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই চিকিৎসাসংক্রান্ত ভিসা। সরকারের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি হলে ভিসা ইস্যুর সংখ্যা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলের মধুপুরে গৃহবধূকে হত্যা: মাটির ব্যাংক লুটের চেষ্টা

বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার সুপারিশ ভারতীয় সংসদীয় কমিটির

আপলোড সময় : ০৪:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬