ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২৩১ Time View

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সমুদ্র ও স্থলপথে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। বিভিন্ন ইয়েমেনি সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লোহিত সাগর দিয়ে সৌদির তেল রপ্তানি কার্যক্রমে হুথিদের সম্ভাব্য বাধা মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সূত্রগুলো জানিয়েছে, ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে সৌদি বাহিনীর কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে, যা সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে। একই সময়ে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি বহুজাতিক নৌ জোট গঠনেরও চেষ্টা করছে রিয়াদ।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্ক, পাকিস্তান, মিসর, সুদান ও জিবুতিসহ ১৪টি দেশ যৌথভাবে একটি সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের পক্ষে সমর্থন জানিয়েছে।

হুথিদের দাবি, সৌদি আরব ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ তুলে নিলেই তারা সৌদি জাহাজের অবরোধ প্রত্যাহার করবে। তাদের মতে, এটি ইরানকে ঘিরে নয়; বরং ইয়েমেনের ভবিষ্যৎ নিয়ে বিরোধ। ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় সৌদি আরব।

গত ২৫ জুলাই হুথিরা দাবি করে, তারা সৌদি আরবের পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে লোহিত সাগরের রপ্তানি বন্দরে যাওয়া তেল পরিবহণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি লোহিত সাগরের পাশাপাশি হরমুজ প্রণালিও সৌদি তেলবাহী জাহাজের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে দেশটির তেল রপ্তানি বড় ধরনের সংকটে পড়বে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

আপলোড সময় : ১২:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬