ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিসরে ড্রোন হামলায় দুটি জাহাজে আগুন, তদন্ত চলছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৩০ Time View

মিসরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলার ফলে দুটি জাহাজে আগুন লেগেছে। বুধবার (২৯ জুলাই) এই ঘটনার পর প্রথমবারের মতো হামলার বিষয়টি স্বীকার করেছে কায়রো।

মিসরের মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, ২৯ জুলাইয়ের আগুনের ঘটনা ড্রোন হামলার কারণে হয়েছে। তবে এ হামলার দায় এখনও কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হামলার পরিস্থিতি এবং এর পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ভাসমান গ্যাস সংরক্ষণ ট্যাংকার। পরে আগুন পাশের আরেকটি জাহাজেও ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই হামলার খবরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর পর মিসরের ভূখণ্ডে এ ধরনের হামলার এটি প্রথম ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

মিসরে ড্রোন হামলায় দুটি জাহাজে আগুন, তদন্ত চলছে

আপলোড সময় : ০২:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬