ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ৬০ হাজারের বেশি শিশু হারিয়েছে অন্তত একজন অভিভাবক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৩০ Time View

ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলার পর ৬০ হাজারের বেশি শিশু অন্তত একজন অভিভাবককে হারিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, মোট ৬০ হাজার ৭৩৭ জন শিশু তাদের অভিভাবকদের মধ্যে অন্তত একজনকে হারিয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৯৫ জন শিশু তাদের বাবাকে, ৫ হাজার ৯২৯ জন শিশু মাকে এবং ২ হাজার ৭১৩ জন শিশু বাবা-মা উভয়কেই হারিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২ হাজার ২৭৬টি পরিবারের ৮ হাজার ৮৫৮ জন নিহত হয়েছেন। এসব পরিবারের সকল সদস্য নিহত হওয়ায় তাদের নাম নাগরিক নিবন্ধন থেকে মুছে ফেলা হয়েছে।

এছাড়া, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির পরও ইসরায়েল গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে, যার ফলে ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির পর থেকে কমপক্ষে ১ হাজার ২০৭ জন নিহত এবং ৩ হাজার ৯১৪ জন আহত হওয়ার দাবি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

গাজায় ৬০ হাজারের বেশি শিশু হারিয়েছে অন্তত একজন অভিভাবক

আপলোড সময় : ০৭:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬