ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ দ্রুত এগিয়ে নেওয়ার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা শহীদ পরিবারের সদস্যদেরও সঙ্গে নিয়ে আসেন।

সাত দফা দাবিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের বেশিরভাগ ঘটনার তদন্ত এখনও সম্পন্ন হয়নি। তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে অনেকেই এখনও গ্রেফতার হননি এবং কিছু সরকারি দায়িত্বে বহাল রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এতে আরও বলা হয়, দেশের ৬৪ জেলার ৬১ জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তবে তদন্ত কার্যক্রম এখনও শেষ হয়নি। হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় অভিযুক্ত অনেক চিহ্নিত ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি, ফলে ভুক্তভোগী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্মারকলিপিতে গুম-খুন এবং লাশ গোপন বা ধ্বংস করার অভিযোগে জড়িত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। বিচারপ্রার্থী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে ন্যায়বিচার নিয়ে উদ্বেগ ও শঙ্কা সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার পরিকল্পনা

জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল

আপলোড সময় : ০১:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬