ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ইরানি দূতকে তলব করেছে ভারত সরকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৩৬ Time View

সংযুক্ত আরব আমিরাতের দুটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে ইরানের হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার পর ভারত সরকার নয়া দিল্লিতে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত মোহাম্মদ জাভাদ হোসেইনিকে তলব করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজে হামলার তীব্র প্রতিবাদ জানাতে ইরানি কূটনীতিককে ডেকে পাঠায়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘মমবাসা’ এবং ‘আল বাহিয়া’ নামের দুটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণ পথ দিয়ে চলার সময় হামলার শিকার হয়।

এই ঘটনায় ‘মমবাসা’ জাহাজে থাকা এক ভারতীয় ক্রু সদস্য প্রাণ হারান এবং আরও আটজন নাবিক আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর দুটি জাহাজে আগুন ধরে যায় এবং এতে ক্ষয়ক্ষতি হয়। তবে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমিরাত প্রশাসন এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে নৌ অবরোধ আরোপের কথা জানানোর পর মার্কিন বাহিনী ইরানে বিমান হামলা চালায়। এর পাল্টা হিসেবে ইরান বাহরাইন, জর্ডান এবং আমিরাতের ট্যাংকার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। চলমান এই সংঘাতের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ইরানি দূতকে তলব করেছে ভারত সরকার

আপলোড সময় : ১২:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬