ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় শিশুধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

নেত্রকোণায় শিশুধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের — নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৮ অক্টোবর মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেছিলেন আদালত। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক সাগর নিজের সব সম্পত্তি, অর্থাৎ ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন। তবে আদালত তার এ আবেদন নাকচ করে দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে। ওই মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ১২ বছর বয়সী ছাত্রীকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন তিনি। ভয়ে শিশুটি বিষয়টি গোপন রাখে। একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তী সময়ে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলাটি দায়েরের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকালীন র‍্যাব-১৪। পরে গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মামলার প্রধান আসামি শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

এদিকে, মামলার বিচারিক কার্যক্রম চলাকালে গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। পরে আদালতের নির্দেশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠায়।

ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়। এর মাধ্যমে নবজাতকের পিতৃত্বের বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়।

ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়।

আদালতের রায়ে দণ্ডিত শিক্ষক সাগরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা এই ধরনের অপরাধের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহজিবাজার পাওয়ারের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে, অন্যান্য কোম্পানির প্রতিবেদনও প্রকাশ

নেত্রকোণায় শিশুধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

আপলোড সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬