ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় এসএসসি খাতা মূল্যায়নে শিক্ষার্থীকে ব্যবহার, শিক্ষক গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২০২ Time View

কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করান।

রোববার (১২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, মো. বাচ্চু মিয়া এসএসসি-২০২৬ পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে থাকলেও নিজে মূল্যায়ন না করে শিক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে খাতা মূল্যায়ন করাচ্ছেন।

ঘটনাটি শিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে এলে তিনি দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা দেবিদ্বার থানায় মো. বাচ্চু মিয়া ও মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করে।

তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০–এর ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

কুমিল্লায় এসএসসি খাতা মূল্যায়নে শিক্ষার্থীকে ব্যবহার, শিক্ষক গ্রেপ্তার

আপলোড সময় : ১২:৩৫:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬