ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড় কাটার বিরুদ্ধে সংসদ সদস্যের কঠোর পদক্ষেপের ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২২৯ Time View

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, তিনি বালুর ব্যবসা বন্ধ করার পর এবার পাহাড় কাটাও বন্ধ করবেন। শুক্রবার (১০ জুলাই) সকালে টানা অতিবৃষ্টিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

এ সময় তিনি দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা তুলে দেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন। তিনি দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান।

সাংসদ হুমাম কাদের চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বর্তমান বন্যা পরিস্থিতি ও পাহাড়ধস নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, রাঙ্গুনিয়া ছাড়াও রাউজান, ফটিকছড়ি সহ বেশ কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আগামী দুই-তিন দিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কয়েক দিনের টানা বর্ষণে রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

পাহাড় কাটার বিরুদ্ধে সংসদ সদস্যের কঠোর পদক্ষেপের ঘোষণা

আপলোড সময় : ০১:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬