ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে উদ্যোগ নেবেন জামায়াত আমির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০০ Time View

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি সংসদে তুলে ধরে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, দেশের প্রায় চারটি বিভাগে মানুষ বন্যার কষ্টে দিন কাটাচ্ছে। জনপ্রতিনিধিরা সংসদে এলাকার দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেছেন। তিনি জানান, সংসদে ফিরে সরকারকে সবকিছু অবহিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেবেন।

ডা. শফিকুর রহমান মানবিক ও নৈতিক দায়িত্ব হিসেবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

চট্টগ্রাম সফরে তিনি বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন। পরে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী: নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে উদ্যোগ নেবেন জামায়াত আমির

আপলোড সময় : ০৬:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬