ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ব্যবসায়ীর ওপর হামলা: চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২০০ Time View

বরিশালের অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা জোরপূর্বক তার অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটে ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, যখন মোস্তাফিজুর রহমান লিটু ও তার সঙ্গীরা আজিজের কক্ষে প্রবেশ করেন। ভিডিওতে দেখা যায়, লিটু আজিজকে মারধর করেন এবং তার অণ্ডকোষ চেপে ধরে ৭০ লাখ টাকার একটি চেক ও দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করান। মারধরের সময় আজিজ 'বাচ্চু-বাচ্চু' বলে ডাকাডাকি করেন।

আব্দুল আজিজ অভিযোগ করেন যে, লিটু এক সময় আবাসন ব্যবসার অংশীদার ছিলেন এবং তার কাছে টাকা পাওনা নেই বলে অঙ্গীকারনামাও দিয়েছেন। তবে লিটু এক কোটি টাকা দাবি করে আসছিলেন। ঘটনার পর তিনি ব্যাংকে অভিযোগ দায়ের করেন, যার ফলে টাকা তুলতে পারেননি।

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু পাল্টা অভিযোগ করে জানান, আজিজ সকল পরিচালকদের টাকা আত্মসাৎ করেছেন। তিনি বলেন, পরিচালকরা সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

কোতোয়ালী মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম জানান, ভুক্তভোগী আব্দুল আজিজ থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন এবং আদালত এফআইআরভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাতীরায় নদীর চর দখল করে মৎস্য ঘের, বনায়ন ক্ষতিগ্রস্ত

বরিশালে ব্যবসায়ীর ওপর হামলা: চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের অভিযোগ

আপলোড সময় : ০৪:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬