মহিলা বিষয়ক অধিদফতর ৬টি ভিন্ন পদে মোট ৭৩১ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ জুলাই, ২০২৬ এবং চলবে ২৮ জুলাই, ২০২৬ পর্যন্ত।
আবেদনকারী প্রার্থীদের বয়স ১ জুলাই, ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ২ নম্বর পদের জন্য বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ করা হবে না।
আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে আবেদনপত্রে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদন শুরু হবে ৮ জুলাই, ২০২৬ সকাল ১০ টা থেকে এবং শেষ হবে ২৮ জুলাই, ২০২৬ বিকেল ৪ টায়। বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের নির্দিষ্ট লিংকে ক্লিক করতে হবে।
অনলাইন ডেক্স 

















