সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার (৪ জুলাই) রংপুরে সাংবাদিকদের জানান, সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি বলেন, “দুর্নীতি করলে কাউকে ক্ষমা করা হবে না।” মন্ত্রী রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, বিগত সময়ের দুর্নীতির বিষয়ে অন্তর্বর্তী সরকার কিছু কাজ করেছে এবং সিপিডির প্রতিবেদন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। তিনি জানান, দুর্নীতি প্রতিরোধে দুদককে সক্রিয়ভাবে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রংপুর বিভাগে সরকারের সহযোগিতার বিষয়ে তিনি আশা প্রকাশ করেন এবং জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম ৩০০টি সংসদীয় আসনে একসঙ্গে শুরু হবে। এই কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের তথ্য সংগ্রহ করে কম্পিউটারে ডাটা এন্ট্রি করা হবে।
মন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য ৪৫টি মোবাইল থেরাপি ইউনিট কাজ করছে এবং ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি দারিদ্র্য বিমোচনে সরকারের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন, যেখানে প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা তৈরিতে বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে।
সভায় অন্যান্য উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। সভা শেষে মন্ত্রী লালমনিরহাটে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচিতে যোগ দেন।
অনলাইন ডেক্স 























