ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি প্রতিনিধিদের জন্য ইরানে কোরআনের আয়াত তেলাওয়াত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২০০ Time View

গতকাল শুক্রবার, ইরানে সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির কফিনের সামনে বিদেশি অতিথিদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সৌদি আরবের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়, যার নেতৃত্ব দেন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি।

অনুষ্ঠানে ইরান বিভিন্ন দেশের প্রতিনিধিদের পবিত্র কোরআন থেকে আলাদা আলাদা আয়াত তেলাওয়াত করে। সৌদি প্রতিনিধিদের জন্য শোনানো হয় সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত, যা ঐতিহাসিক বদর যুদ্ধের কথা উল্লেখ করে।

আয়াতে বলা হয়েছে, "তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দু’দল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দীরূপে দাঁড়িয়েছিল।" এই আয়াতের মাধ্যমে ইরান সম্ভবত সৌদিকে বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তারা আল্লাহর পথে রয়েছে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বীরা কাফিরদের পক্ষে অবস্থান নিয়েছে।

সৌদি প্রতিনিধিদের জন্য এই আয়াত তেলাওয়াত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

উইসকনসিনে ঝড়ের মধ্যে নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু, উদ্ধার ৭

সৌদি প্রতিনিধিদের জন্য ইরানে কোরআনের আয়াত তেলাওয়াত

আপলোড সময় : ০৫:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬