ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২০০ Time View

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রাজমনি ইসলাম বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা সদর উপজেলার রাধানগর ডিগ্রি বটতলা মোড় এলাকার বাদশা ছাত্রীনিবাসের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন। তার মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজমনি ইসলাম দীর্ঘদিন ধরে ওই ছাত্রী নিবাসে বসবাস করছিলেন। ঘটনার দিন তার রুমমেট দুপুরে বাড়িতে চলে যান, ফলে রাজমনি একাই ছিলেন। নির্মাণ শ্রমিকরা প্রথমে তার মরদেহ দেখতে পান এবং পরে মেসের মালিক পুলিশকে খবর দেন। পুলিশ এসে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

রাজমনি ইসলাম ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামের আকালু হোসেনের মেয়ে। পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাজমনি ইসলামের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও সহপাঠীরা গভীরভাবে শোকাহত। অনেকেই এই অকাল মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউজিসির বরাদ্দ: পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য ২২৬ কোটি টাকা নিশ্চিত

পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

আপলোড সময় : ১০:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬