ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার, দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২০০ Time View

শ্রীলঙ্কার দুর্নীতি দমন কমিশন সাবেক নৌবাহিনী প্রধান ওয়াসান্থা করান্নাগোদাকে গ্রেপ্তার করেছে। তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্যকে অবৈধভাবে নৌবাহিনীতে নিয়োগ ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার অভিযোগে আটক হয়েছেন।

শুক্রবার (০৩ জুলাই) আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে যোশিথা রাজাপাকসেকে যোগ্যতা ছাড়াই নৌবাহিনীতে নিয়োগ দেন করান্নাগোদা। সেই সময় তিনি শ্রীলঙ্কা নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।

দুর্নীতি দমন কমিশন জানায়, এই নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে তিনি দুর্নীতির অপরাধ করেছেন। বর্তমানে যোশিথা রাজাপাকসে জামিনে রয়েছেন, তবে গত মাসে তাকে একটি পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়।

করান্নাগোদার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে। যুক্তরাজ্য ২০২৫ সালের মার্চে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ১১ তরুণের হত্যার ঘটনায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে, যা নতুন সরকারের অধীনে পুনরুজ্জীবিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

German Chancellor Merz Responds to Trump’s NATO Burden-Sharing Criticism

শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার, দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

আপলোড সময় : ০৭:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬