দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হয়েছে ভারতের পর্যটন ভিসা। রোববার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। এ সিদ্ধান্তের ফলে ভ্রমণপ্রত্যাশীরা নতুন নিয়মে ভারতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত আইভ্যাক কেন্দ্রের মাধ্যমে আবেদন জমা নেওয়া হবে। পরবর্তীতে দেশের অন্যান্য শহরেও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করেছিল।

অনলাইনে আবেদন করতে হলে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে সেটি ডাউনলোড করে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে অন্তত ছয় মাস মেয়াদসম্পন্ন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের কপি এবং সাম্প্রতিক রঙিন ছবি জমা দিতে হবে।

ভিসা ফি নেই, তবে আইভ্যাক ১ হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ গ্রহণ করবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

চিকিৎসা বাবদ ৮০ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা সালেহউদ্দিন

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু

আপলোড সময় : ০১:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬