ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির শিক্ষার্থীরা গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০০ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে রয়েছে স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থান। তিনি মঙ্গলবার (৩০ জুন) ঢাবির ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার প্রসার ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানান। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ সময়োপযোগী হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষার আধুনিকীকরণের ওপর গুরুত্বারোপ করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো বিষয়গুলো শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়িয়ে ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ সৃষ্টি করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের গবেষণা ও উদ্ভাবনে সম্পৃক্ত করার জন্য পৃষ্ঠপোষকতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বহুমাত্রিক শিক্ষা কাঠামো গড়ে তোলার জন্য সংস্কৃতি ও খেলাধুলাকে শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে। তিনি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপরও জোর দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাত: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

ঢাবির শিক্ষার্থীরা গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১২:৩৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬