ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরের ঘোষণা ম্যানুয়েল ন্যয়ারের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২৪৮ Time View

বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। এই হতাশার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার। ৪০ বছর বয়সী ন্যয়ার ইউরো ২০২৪ এর পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন, তবে কোচ জুলিয়ান নাগেলসমানের অনুরোধে ফের দলে ফিরেছিলেন।

বিশ্বকাপ শুরুর আগে ন্যয়ার জানিয়েছিলেন, এই আসরই হবে জাতীয় দলের জার্সিতে তার শেষ টুর্নামেন্ট। প্যারাগুয়ের কাছে বিদায়ের মাধ্যমে শেষ হলো তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।

ন্যয়ারের আন্তর্জাতিক ফুটবল যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মানির জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আধুনিক ফুটবলে ‘সুইপার-কিপার’ ধারণাকে জনপ্রিয় করার কৃতিত্বও তার। জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের মধ্যে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে তার ২৩তম ম্যাচ, যা জার্মানির ইতিহাসে সর্বোচ্চ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরের ঘোষণা ম্যানুয়েল ন্যয়ারের

আপলোড সময় : ১১:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬