ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠান ও দাফন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। কর্মকর্তারা আশা করছেন, শোকানুষ্ঠান ও দাফনে অংশ নিতে প্রায় দুই কোটি মানুষের সমাগম হবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান এবং ধর্মীয় শহর কোমে শোকানুষ্ঠান শুরু হবে। পরে ৯ জুলাই খামেনির জন্মশহর মাশহাদে তাকে দাফন করা হবে।
শোকানুষ্ঠান নির্বিঘ্ন করতে পুলিশ ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
এছাড়া, ইরাকের কারবালার একটি শিয়া পবিত্র স্থানে পৃথক শোকানুষ্ঠানের পরিকল্পনা রয়েছে, যদিও এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ৮৬ বছর বয়সী আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিহত হন। নিরাপত্তাজনিত কারণে তার দাফন কয়েক দফা পিছিয়ে দেয়া হয়।
অনলাইন ডেক্স 
























