ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণের সময় বিমান বাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর পাঁচজন কর্মকর্তা ও কর্মী প্রাণ হারিয়েছেন। 

দুর্ঘটনাটি খতিয়ে দেখতে ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি (কোর্ট অব ইনকোয়ারি) গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) আসামের জোরহাট বিমান বাহিনী স্টেশনে দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ বিমানটি অবতরণের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে বিমান বাহিনী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। 

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পাঁচজন বীর সেনানি হলেন— স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।

জোরহাট বিমানঘাঁটি থেকে পাওয়া ভিডিও চিত্রে দেখা গেছে, রানওয়েতে আছড়ে পড়ার পর বিমানটি মাঝখান থেকে দুই খণ্ড হয়ে যায়। দুর্ঘটনার পরপরই রানওয়ের পাশে পড়ে থাকা বিমানের ধ্বংসাবশেষে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। উদ্ধারকর্মী এবং জরুরি পরিষেবা দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। রানওয়েতে নামার সময় কোনো যান্ত্রিক ত্রুটি নাকি বৈরী আবহাওয়ার কারণে এই বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এএন-৩২ হলো মূলত সোভিয়েত আমলে তৈরি একটি টুইন-ইঞ্জিন সামরিক পরিবহন বিমান। ভারতের বিমান বাহিনী দীর্ঘদিন ধরে দুর্গম অঞ্চল, উচ্চ পার্বত্য এলাকা এবং দূরবর্তী সেনা ঘাঁটিগুলোতে রসদ সরবরাহ, পণ্য পরিবহন এবং কৌশলগত সহায়তা মিশনের জন্য এই বিমানটি ব্যাপকভাবে ব্যবহার করে আসছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

আপলোড সময় : ০৫:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬