ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-পুতিনের ঘণ্টাব্যাপী ফোনালাপ, কি কথা হলো

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২৭৮ Time View

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ এবং ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘণ্টার মতো টেলিফোনে আলাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্রেমলিন জানিয়েছে, এই আলোচনা ছিল ‘খোলামেলা ও গঠনমূলক।’

সোমবার (৯ মার্চ) হওয়া ওই ফোনালাপটি গত ডিসেম্বরের পর দুই নেতার প্রথম কথোপকথন। রুশ প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকফ দেশটির গণমাধ্যমকে জানান, ওয়াশিংটনের পক্ষ থেকেই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল।

উশাকভ বলেন, আলোচনায় মূল গুরুত্ব দেওয়া হয় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ পরিস্থিতি এবং ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বিপক্ষীয় আলোচনার ওপর।

তিনি জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। ইরান দীর্ঘদিন ধরে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত।

এছাড়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও ট্রাম্পকে অবহিত করেন পুতিন। তিনি বলেন, ফ্রন্টলাইনে রুশ সেনারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে।

ইউক্রেন সংঘাতে মধ্যস্থতার জন্য ট্রাম্পের উদ্যোগকেও ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন রুশ প্রেসিডেন্ট। যদিও রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক হলেও এখনও যুদ্ধবিরতির কোনো বড় অগ্রগতি হয়নি।

উশাকভ জানান, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ঘিরে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই এই ফোনালাপ চেয়েছিল ওয়াশিংটন। ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, আলোচনাটি ছিল গঠনমূলক।

এর আগে গত বছরের আগস্টে আলাস্কায় মুখোমুখি বৈঠক করেছিলেন ট্রাম্প ও পুতিন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

ট্রাম্প-পুতিনের ঘণ্টাব্যাপী ফোনালাপ, কি কথা হলো

আপলোড সময় : ১১:১৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬