ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২৯৭ Time View

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রোববার রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই  বিষয়টি জানিয়েছেন।

মুঠোফোনে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি।’

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলামও।

তিনি বলেন, আমরা সাংবাদিক আলমগীরকে ডিবিতে নিয়ে এসেছি। কিছু বিষযয়ে জিজ্ঞাসাবাদ করব তাকে। তার সাথে অবশ্য এখনো আমার দেখা হয়নি। আমি মাত্র ডিবিতে ঢুকলাম।

তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন, আমরা তাকে স্পেসিফিক কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছি। বাকি বিষয় আপনাদের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানিয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

আপলোড সময় : ০৯:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫