ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে বাসে অভিযান, ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।

রবিবার (২৪ নভেম্বর) ভোরে অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মোঃ আবু সাঈদ মিয়া এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জাকির হোসেন, রমনা সার্কেলের নেতৃত্বে একটি বিশেষ দল মোহাম্মদপুর থানাধীন আসাদগেট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অধিদপ্তর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশে রহনা দিয়েছে। ভোর ৫টা ৩০ মিনিটে সন্দেহভাজন সৌদিয়া পরিবহনের একটি বাস আসাদগেট মোড়ে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালায় রেইডিং টিম।

তল্লাশির সময় বাসের B–3 ও B–4 নম্বর সিটে বসা মোঃ পারভেজ মোশারফ (২৩) এবং মোঃ মেজবাহ উদ্দিন (২১) এর কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত এবং ঢাকার বিভিন্ন এলাকায় এসব মাদক সরবরাহ করে থাকে।

গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অধিদপ্তর আরও জানায়, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে বাসে অভিযান, ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার

আপলোড সময় : ০৭:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫