ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৭৯ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, দোয়া, মিলাদ এবং পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর আজিমপুরের হযরত ইবনে মাসউদ (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের উদ্যোগে ৬১ জন এতিম শিক্ষার্থীর হাতে ৬১টি পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়।

এছাড়া, তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, দেশ ও জাতির কল্যাণ কামনায় কোরআন খতম, বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ১৩০ জন শিক্ষার্থী ও অতিথি অংশ নেন এবং সবার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। 

তরিকুল ইসলাম তারিক বলেন, তারেক রহমান দেশবাসীর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। দেশের সংকটময় সময়ে তারেক রহমানের দিকনির্দেশনা ছাত্রদলকে সবসময় সঠিক পথ দেখিয়েছে। তার ৬১তম জন্মদিনে আমাদের এই ছোট আয়োজন কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

শুধু রাজনীতিতে থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

আপলোড সময় : ১০:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫