ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৩৯২ Time View

ঢাকা, ১৬ নভেম্বর:
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

Commander, UAE Air Force & Air Defence-এর আমন্ত্রণে তিনি ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাইয়ে অনুষ্ঠিতব্য Dubai International Air Chiefs’ Conference 2025 (DIACC 2025) এবং Dubai Air Show 2025-এ অংশগ্রহণ করবেন।

এ ছাড়া তিনি বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক/বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ–সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।
সফরটি বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান সরকারি সফর শেষে আগামী ২০ নভেম্বর ২০২৫ তারিখে দেশে ফিরবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

আপলোড সময় : ০৯:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫