ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আল্পসের নীচে নির্মিত হচ্ছে নতুন রেলপথ, কমবে যাত্রার সময়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

আল্পসের নীচে নির্মিত হচ্ছে — আল্পস পর্বতের নীচে একটি বিশাল রেল প্রকল্প নির্মাণ করা হচ্ছে। ফ্রান্স ও ইতালির যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ৫৭ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ মন্ট সেনিস বেস টানেল। এই সুড়ঙ্গ চালু হলে দ্রুতগতির যাত্রীবাহী ট্রেন এবং পণ্যবাহী ট্রেনের চলাচল সম্ভব হবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে এটি হবে বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ।

বর্তমানে বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গের রেকর্ড রয়েছে সুইৎজারল্যান্ডের গথার্ড বেস টানেলের দখলে, যার দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার। নতুন মন্ট সেনিস টানেল এই রেকর্ড ভাঙতে চলেছে। প্রকল্পে দুটি সুড়ঙ্গ নির্মাণ করা হচ্ছে, প্রতিটি সুড়ঙ্গে থাকবে একটি করে রেললাইন, যা দুই দিকেই ট্রেন চলাচলের সুযোগ দেবে।

মন্ট সেনিস বেস টানেল বৃহত্তর লিয়ঁ-তুরিন রেল প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রস্তাবিত এই রেল করিডরের মোট দৈর্ঘ্য প্রায় ২৭০ কিলোমিটার, যার ৭০ শতাংশ ফ্রান্সে এবং ৩০ শতাংশ ইতালিতে অবস্থিত। এটি ইউরোপের মেডিটেরেনিয়ান করিডরের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবেও কাজ করবে।

এই আন্তর্দেশীয় প্রকল্পে মোট ১৬৪ কিলোমিটার ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দুটি প্রধান রেল সুড়ঙ্গ, চারটি প্রবেশপথের সুড়ঙ্গ এবং ২০৪টি জরুরি সংযোগপথ। নিরাপত্তার জন্য, দুটি মূল সুড়ঙ্গের মধ্যে প্রতি ৩৩৩ মিটার অন্তর জরুরি সংযোগপথ তৈরি করা হচ্ছে, যাতে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে যাত্রীরা নিরাপদে এক সুড়ঙ্গ থেকে অন্য সুড়ঙ্গে যেতে পারেন।

মন্ট সেনিস বেস টানেলের নির্মাণকাজ একাধিক স্থানে চলছে। মোট ১৪টি জায়গায় সুড়ঙ্গ খননের কাজ চলছে এবং ২০২৬ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রকল্পের মোট ১৬৪ কিলোমিটার ভূগর্ভস্থ সুড়ঙ্গের মধ্যে ৫০ কিলোমিটারেরও বেশি অংশ খনন করা হয়েছে।

নতুন রেল করিডর চালু হলে যাত্রী ও পণ্য পরিবহণ উভয় ক্ষেত্রেই সময় কমবে বলে আশা করা হচ্ছে। একটি পণ্যবাহী ট্রেনে প্রায় ৬০টি ভারী ট্রাকের সমপরিমাণ পণ্য পরিবহণ করা সম্ভব হবে।

যাত্রীদের জন্যও যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমবে। টুরিন থেকে লিয়ঁ পর্যন্ত নন-স্টপ ট্রেনে যেতে বর্তমানে প্রায় ৩ ঘণ্টা ৪৭ মিনিট সময় লাগে, নতুন রেলপথ চালু হলে তা কমে দাঁড়াবে মাত্র ১ ঘণ্টা ৪৭ মিনিটে।

মিলান থেকে প্যারিসের যাত্রাপথেও সময় কমবে। বর্তমানে এই পথ পাড়ি দিতে প্রায় ৭ ঘণ্টা লাগে, নতুন সুড়ঙ্গ চালু হলে সময় কমে হবে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট। টুরিন থেকে প্যারিস যেতে সময় লাগবে আনুমানিক ৪ ঘণ্টা, ফলে এই পথে প্রায় দেড় ঘণ্টা সময় বাঁচবে যাত্রীদের।

২০১৫ সালে এই প্রকল্পের নকশা তৈরি করা হয়েছিল এবং ২০১৮ সালে নির্মাণের অনুমতি মেলে। ২০৩৩ সালের মধ্যে সুড়ঙ্গ নির্মাণ ও রেল সংযোগের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, এরপরই এই পথে ট্রেন চলাচল শুরু হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রয়াত সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় অর্থমন্ত্রীর বক্তব্য

আল্পসের নীচে নির্মিত হচ্ছে নতুন রেলপথ, কমবে যাত্রার সময়

আপলোড সময় : ০১:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬