ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ, সতর্কবার্তা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

ইরান রাসায়নিক অস্ত্র তৈরির — ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি সতর্ক করেছেন যে, তেহরানকে এ ধরনের অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না। একই সঙ্গে, ইরান ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে বলে নিশ্চিত হলে আগাম হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি কাটজ।

ইসরায়েলি সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে কাটজ এসব মন্তব্য করেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানসহ বিভিন্ন সংবাদমাধ্যম তার বক্তব্য প্রকাশ করেছে। কাটজ বলেন, ‘ইরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় রয়েছে। ইসরায়েল রাষ্ট্র তাদের সেই সক্ষমতা অর্জন করতে দেবে না।’

ব্রিফিংয়ে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে আগাম সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা করেন তিনি। ইসরায়েলের চ্যানেল ১২’র প্রকাশিত বক্তব্যের প্রতিলিপি অনুযায়ী, কাটজ বলেন, ‘আমরা যদি বুঝতে পারি, ইরানিরা ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে, তাহলে কি আমরা সেনাবাহিনীকে আগেই হামলা চালিয়ে হুমকি নস্যাৎ করার নির্দেশ দিতে পারি না? ইরানিরা যদি প্রথমে আমাদের ওপর হামলা চালায়, সেটি হবে ব্যর্থতা।’

তার এই বক্তব্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য আগাম সামরিক পদক্ষেপের ইঙ্গিত পাওয়া গেছে। তবে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগের পক্ষে ব্রিফিংয়ে কোনো প্রমাণ তুলে ধরেছেন কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

কাটজের বক্তব্যের একই সময়ে, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) অর্থায়ন বন্ধ করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাসায়নিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র এতটাই উদ্বিগ্ন যে বিশ্বজুড়ে রাসায়নিক অস্ত্রের ব্যবহার পর্যবেক্ষণ ও প্রতিরোধকারী সংস্থাটিকেই দুর্বল করে দিচ্ছে।

আরাগচি লেখেন, ‘যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র নিয়ে এতটাই উদ্বিগ্ন যে বিশ্বের রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থাটির কার্যক্রম পঙ্গু করে দিচ্ছে। ওপিসিডব্লিউ তাদের কাজ স্থগিত করতে এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর পরিসর কমাতে বাধ্য হতে পারে। সংস্থাটির দায়িত্ব পালনে বাধা দিয়ে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। এটি লজ্জাজনক।’

রাসায়নিক অস্ত্রের ব্যবহার পর্যবেক্ষণ ও নিষিদ্ধকরণে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ওপিসিডব্লিউর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র অর্থায়ন বন্ধ করে দেওয়ায় সংস্থাটি বাজেট সংকটে পড়েছে।

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধ্বংস ও এ ধরনের অস্ত্রের ব্যবহার প্রতিরোধে ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় ওপিসিডব্লিউ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএসইসির আইপিও নীতিমালায় বড় সংস্কারের উদ্যোগ

ইরান রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ, সতর্কবার্তা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

আপলোড সময় : ০৩:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬