ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ — যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। তবে কিছু নির্দিষ্ট পণ্য এ শুল্কের আওতার বাইরে রাখার প্রস্তাবও রয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে জানায়, বাংলাদেশসহ ১৪টি অর্থনীতির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব দেশের শিল্প খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন বজায় রাখার কারণে মার্কিন বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইন ১৯৭৪-এর ৩০১ ধারার আওতায় তদন্ত শেষে ১৪টি অর্থনীতির উৎপাদন খাতের বিভিন্ন কর্মকাণ্ডকে অযৌক্তিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে বলে মনে করছে ওয়াশিংটন।

তদন্তের আওতায় থাকা ১৪টি অর্থনীতির মধ্যে রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত। তবে মেক্সিকো ও নরওয়ের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

বাংলাদেশের উৎপাদন খাতের বিষয়ে ইউএসটিআরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলোর সম্প্রসারণ ও সক্ষমতা ধরে রাখতে বিভিন্ন শিল্প পরিকল্পনা রয়েছে। তবে উৎপাদন ও রপ্তানি বাড়াতে প্রণোদনা দেওয়া, শ্রমিকদের সুরক্ষায় অপর্যাপ্ত ব্যবস্থা এবং বাজারভিত্তিক নয় এমন অর্থনীতি থেকে আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতার কারণে বাংলাদেশকে অযৌক্তিক কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব নীতি ও চর্চার কারণে বাংলাদেশ এবং তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ কমছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকিও বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে তৈরি পোশাক ও পোশাকসামগ্রী খাতে। ইউএসটিআর বাংলাদেশে সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে, তবে বিদ্যমান ৩০১ ধারার শুল্ক বাদ দিয়ে এ হার নির্ধারণের কথা বলা হয়েছে।

এ বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ‘কয়েক দশক ধরে আমাদের অনেক বাণিজ্যিক অংশীদার এমন শিল্প কৌশল গ্রহণ করেছে, যার ভিত্তি হলো উৎপাদন খাতকে লক্ষ্যবস্তু করা, মজুরি ও শ্রমিকের অধিকার দমন এবং বাজারকে বিকৃত করে এমন অন্যান্য চর্চা।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়টি বিবেচনায় নিয়ে ২০১৬ সাল থেকে বিভিন্ন দেশের নেতারা স্বীকার করেছেন যে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি তৈরি করছে। প্রেসিডেন্ট ট্রাম্প এসব অন্যায্য কর্মকাণ্ড বন্ধে পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করছেন।’

এই প্রস্তাবের মাধ্যমে মার্কিন শ্রমিকদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে এবং বিশ্ব অর্থনীতির জন্য আরও টেকসই পথ নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলে জানান গ্রিয়ার।

সূত্র: যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের বিবৃতি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বুয়েটে ১৫ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

আপলোড সময় : ০৮:৫০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬