মেসির ভোটে সবচেয়ে বেশি — ফ্রান্স ফুটবল লিওনেল মেসির ভোটের তালিকা প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন। আটবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন ফুটবল তারকা ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের ভোট দিয়েছেন। এরপর ২০২১ সাল থেকে কোপা ট্রফির জুরি বোর্ডেও যুক্ত হন তিনি।
মেসির ভোটের তালিকায় ইনিয়েস্তা পাঁচটি পডিয়ামের সবকটিতেই স্থান পেয়েছেন। এর মধ্যে মেসি তাকে দুবার প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। তালিকায় ইনিয়েস্তার পর রয়েছে জাভি হার্নান্দেজ ও নেইমার, যাদেরকেও একাধিকবার ভোট দিয়েছেন মেসি।
২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের পর অনুষ্ঠিত ব্যালন ডি’অর ভোটে মেসি প্রথম পছন্দ হিসেবে অ্যাঙ্গেল দি মারিয়াকে এবং তৃতীয় পছন্দ হিসেবে হাভিয়ের মাসচেরানোকে রেখেছিলেন। ভোটের নিয়ম অনুযায়ী, প্রথম পছন্দের জন্য পাঁচ, দ্বিতীয় পছন্দের জন্য তিন এবং তৃতীয় পছন্দের জন্য এক পয়েন্ট বরাদ্দ ছিল।
মেসির ভোট পাওয়া চার আর্জেন্টাইন ফুটবলার হলেন সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল দি মারিয়া, হাভিয়ের মাসচেরানো ও আলেহান্দ্রো গার্নাচো। এর মধ্যে আগুয়েরো দুবার ভোট পেয়েছেন।
সাম্প্রতিক কোপা ট্রফিতে মেসির ভোট সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। ২০২৬ সালের আসরে বার্সেলোনার দুই তরুণ ফুটবলার লামিন ইয়ামাল ও পাউ কুবারসির মধ্যে লড়াই হয়েছে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে। ইয়ামাল পেয়েছেন ৯৬ পয়েন্ট, কুবারসি ৯৪।
মেসি প্রথম পছন্দ হিসেবে ইয়ামালকে পাঁচ এবং দ্বিতীয় পছন্দ হিসেবে কুবারসিকে তিন পয়েন্ট দেওয়ায় তাদের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার ভোট। তৃতীয় পছন্দ হিসেবে তিনি রেখেছিলেন আলজেরিয়ার ইব্রাহিম মাজাকে, যিনি মেসির কাছ থেকে একমাত্র পয়েন্ট পেয়েছেন।
কোপা ট্রফিতে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয়টি আসরে ভোট দিয়েছেন মেসি। এই সময়ে পেদ্রি, গাভি, জামাল মুসিয়ালা, নুনো মেন্ডেস, জুড বেলিংহ্যাম, দেজিরে দুয়ের মতো তরুণ ফুটবলারদেরও নিজের পছন্দের তালিকায় রেখেছেন তিনি।
অনলাইন ডেক্স 





















