ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার আগমন ও সরকারের পতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

শেখ হাসিনার আগমন ও — জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে এবং একদিকে ঐক্যের কথা বলে, অন্যদিকে পুনর্বাসন প্রকল্প চালিয়ে যায়, তাহলে শেখ হাসিনার আগমন এবং সরকারের পতন একই সঙ্গে ঘটবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি দেখতে চায় না এবং খুনের রাজনীতি ও তাণ্ডবের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হিসেবে নির্বাচিত হন এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন।

রেজাউল করিম বলেন, শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন, তাহলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে যারা নির্যাতিত হয়েছেন, তারাই শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেবেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে বোমাবাজি, গাড়ি সন্ত্রাস ও আগুন সন্ত্রাসের ঘটনা ঘটছে, যা ক্ষমতাসীনদের হাতের কামাই। তিনি অভিযোগ করেন, সরকার অর্থবিত্ত নিয়ে ফ্যাসিবাদিদের পুনর্বাসনের পরিকল্পনা করছে। মন্ত্রী ও এমপিরা কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে তাদের স্বাগত জানাচ্ছেন।

জামায়াতের এই নেতা বলেন, বর্তমানে রাষ্ট্রপতি ছিলেন তৎকালীন বিএনপির মহাসচিব। তিনি তার নির্বাচনী এলাকায় বলেছেন, আওয়ামী লীগকে ধানের শীষে ভোট দিতে হবে এবং সব মামলা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রেজাউল করিম প্রশ্ন করেন, এখন কি শান্তির বার্তা নিয়ে আসছেন? না, বরং আগুন নিয়ে আসছেন।

তিনি সতর্ক করে বলেন, এই আগুন শুধু তাদের ঘর জ্বালাচ্ছে না, বরং গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমীর মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারি সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, নবনির্বাচিত আমীর এড. রেজাউল ইসলাম খাঁন সুমন, সাবেক আমীর নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যুর আগে ফেসবুকে লেখা নোট, বিষপানে মৃত্যু

শেখ হাসিনার আগমন ও সরকারের পতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম

আপলোড সময় : ১২:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬