ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া — চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের অভিযোগে ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। বিপুল পরিমাণ সার আটকের ঘটনায় স্থানীয় কৃষক ও সচেতন মহলের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আটক ট্রাকচালক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার বাসিন্দা। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে একটি ট্রাকে করে ৭০০ বস্তা ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল। এসব সার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোলাপেরহাট এলাকার বিসিআইসির সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়ার কথা ছিল। তবে সার পরিবহনের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই তথ্য পায় পুলিশ। পরে মঙ্গলবার ভোরে মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটির গতিরোধ করা হয়।

এ সময় ট্রাকের চালক আব্দুল মান্নানকে আটক এবং ট্রাকে থাকা ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ করেছে। যশোরের নওয়াপাড়া থেকে এসব সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসির সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এসব সার অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল। তবে সার পরিবহনের বৈধতা, বরাদ্দের উৎস, চালানপত্র এবং নির্ধারিত গন্তব্যসহ সার সরবরাহের পুরো প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। অভিযানের সময় সংশ্লিষ্ট ডিলার হুমায়ুন কবিরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ওসি আরও জানান, জব্দ করা সার বর্তমানে সদর মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে স্থানীয় একাধিক সূত্রের দাবি, বিসিআইসির সার ডিলার হুমায়ুন কবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সার কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

৭০০ বস্তা সার জব্দের পর সংশ্লিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকাল থেকেই তার দোকান বন্ধ দেখা গেছে। এ কারণে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের মতে, সরকার কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং কৃষি উৎপাদন সচল রাখতে বিভিন্ন ভর্তুকির মাধ্যমে সার সরবরাহ করে থাকে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী কৃষকদের কাছে এসব সার পৌঁছানোর কথা। কিন্তু সরকারি বরাদ্দের সার যদি প্রকৃত কৃষকের কাছে না পৌঁছে অন্যত্র সরিয়ে নেওয়া হয় কিংবা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কালোবাজারে পাঠানো হয়, তাহলে কৃষকরা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। পাশাপাশি কৃষি উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়। উল্লেখ্য, এর আগে গত ২২ নভেম্বর পাশের জেলা নওগাঁ থেকে শিবগঞ্জে সার পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় স্থানীয়দের সহায়তায় ৬৭ বস্তা সার জব্দ করেছিল প্রশাসন।

অল্প সময়ের ব্যবধানে একই জেলায় পরপর সার আটকের ঘটনায় সার পরিবহন ও বিপণন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, জব্দ করা ৭০০ বস্তা ইউরিয়া সারের প্রকৃত উৎস, বরাদ্দের কাগজপত্র, পরিবহনের বৈধতা এবং গন্তব্য সম্পর্কে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি সার যাতে কোনোভাবেই কালোবাজারে চলে যেতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত অনেকে

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক

আপলোড সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬