ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম মওলা পেলেন ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং’ পদক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

গোলাম মওলা পেলেন ‘নগদ — বাংলা ট্রিবিউনের বিজনেস এডিটর গোলাম মওলা ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ পদক অর্জন করেছেন। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে এবং নগদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ২২টি ক্যাটাগরিতে ২২ জন সাংবাদিককে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। এছাড়া নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক থেকে নগদে নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানে ১০ সদস্যের একটি জুরি বোর্ড দায়িত্ব পালন করে। জুরি বোর্ডের চেয়ারম্যান ছিলেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ইউএনবির সাবেক সম্পাদক ও তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান, রয়টার্সের সাবেক ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির, গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, আমাদের বার্তার কনসালটিং এডিটর মনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক এ এইচ এম জাহেদ চৌধুরী, এনটিভির চিফ নিউজ এডিটর ফখরুল আলম খান কাঞ্চন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ইলিয়াস খান এবং ডিআরইউয়ের সাবেক সভাপতি ও আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে মুক্তিযুদ্ধ, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ক্যাটাগরিতে ফয়সাল খান (দৈনিক দেশ রূপান্তর), শিক্ষায় দিলীপ কুমার শর্মা (দৈনিক আজকের পত্রিকা), স্বাস্থ্যে সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ২৪.কম), বিদ্যুৎ ও জ্বালানিতে মোহাম্মদ শাহেদ সিদ্দিকী (দৈনিক যুগান্তর), আর্থিক খাতে শাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), অপরাধ ও আইনশৃঙ্খলায় মো. তৌহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ২৪.কম), আর্থিক অন্তর্ভুক্তি ও আইসিটিতে মিজান চৌধুরী (দ্য ডেইলি আগামীর সময়), রাজনীতি, প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনে দীপন নন্দী (দ্য ডেইলি স্টার)।

এছাড়া খেলাধুলায় মো. জুবায়ের হোসেন (ঢাকাপোস্ট.কম), কৃষি ও পরিবেশে ওয়াসিম বিন হাসুশাসন এবং দুর্নীতি (অনুসন্ধানী) ক্যাটাগরিতে এফ এম আবদুর রহমান মাসুম (ঢাকাপোস্ট.কম), নগর সমস্যা ও সম্ভাবনায় মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), পররাষ্ট্র বিষয়ে গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) এবং সামষ্টিক অর্থনীতিতে শাহ আলম খান (দৈনিক আজকের পত্রিকা) পুরস্কার পান।

টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে বিদ্যুৎ ও জ্বালানিতে কাফায়েত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), অপরাধ ও আইনশৃঙ্খলায় আলমগীর হোসেন (যমুনা টিভি), রাজনীতি, প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনে মুফতি পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান), কৃষি ও পরিবেশে নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), নারী, শিশু ও মানবাধিকারে মো. গিয়াস উদ্দিন সজীব (চ্যানেল ২৪), ডকুমেন্টারি/প্রোগ্রাম (অনুসন্ধানী) ক্যাটাগরিতে রাশেদ নিজাম (যমুনা টিভি) এবং আর্থিক খাত ও সামষ্টিক অর্থনীতিতে রিমন রহমান (যমুনা টিভি) পুরস্কৃত হন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখেন। পরে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক

গোলাম মওলা পেলেন ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং’ পদক

আপলোড সময় : ০৭:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬