হাসনাত আবদুল্লাহর বক্তব্য শেখ — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির মোটরসাইকেল র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা সারাজীবন বলতেন, ‘আমরা পালিয়ে যাব না’। তিনি আরও বলেন, ‘আসতে বলেন তাকে— আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলো যা হচ্ছে, সব নাটক।’
তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বিমান চেয়েছেন এবং একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বরের বিজয় দিবস— সবকিছু মিলিয়ে পরিকল্পনা করা হয়েছে। হাসনাত বলেন, ‘এগুলো হলো মাদকের ডিলারদের মতো কাজ। এগুলো স্ট্যান্ডবাজি এবং মিডিয়া স্ট্যান্ডবাজি।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘দিনশেষে একটা বিষয় হচ্ছে, সে আসবে না। আর আসলেও তো আমরা ওয়েলকাম করি। আমরা ফুল নিয়ে যাব তার জন্য। যে আসুক এবং ওখান থেকে বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘গতকাল আমাদের আহ্বায়ক বলেছিলেন যে, আওয়ামী লীগের পরাজয় ৫ই আগস্ট হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে যে ঐক্য, সেটি ৫ আগস্টে চূড়ান্ত হয়েছে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন এই যে কার্যক্রমগুলো করছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগের কোনোভাবেই বাংলাদেশে পুনর্বাসন তো দূরের কথা, তারা যে ফ্যাসিবাদী এবং গণবিমুখ একটা শক্তি, সেটাই বারবার প্রমাণ হচ্ছে।’
তিনি মাস বা ঋতুকেন্দ্রিক ঐক্যকে টেকসই নয় বলে উল্লেখ করেন এবং বলেন, ‘দীর্ঘমেয়াদি দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলার উন্নতির জন্য আমাদের স্থায়ী ঐক্য হতে হবে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের যে ভিত্তি— গণরায়ের, গণভোটের ভিত্তিতে এবং সংস্কারের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গিয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে আবার সুদৃঢ় করার মধ্যে দিয়েই আবার ঐক্যটাকে সুদৃঢ় করতে হবে।’
প্রধানমন্ত্রীর নতুনভাবে ঐক্যের ডাক প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, ‘গতকাল এ বিষয়ে বলেছি যে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং এই পুরো ষড়যন্ত্রটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। ভারত যে একটা আধিপত্যবাদের মধ্য দিয়ে বাংলাদেশকে নির্যাতন, নিপীড়ন এবং কন্ট্রোল করার যে মনোভাব রয়েছে, সেটার বিরুদ্ধেই ৫ই আগস্ট।’
তিনি সরকারের কাছে জানতে চেয়েছেন, ‘এটা আসলে কোন মাত্রায়; তারা এই বিষয়টি নিয়ে কী চিন্তা করছে। একই সাথে গণভোটের গণরায়ের বাস্তবায়ন নিয়ে তাদের পরিকল্পনা কী?’
অনলাইন ডেক্স 
























