ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে নিরাপত্তা নিয়ে বিতর্ক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

ইসরায়েলে নেতানিয়াহু ও আইজেনকটের — ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী নেতা গাদি আইজেনকটের মধ্যে নিরাপত্তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) নেতানিয়াহু অভিযোগ করেছেন যে, আইজেনকট রাজনৈতিক স্বার্থে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকিকে খাটো করে দেখাচ্ছেন।

নেতানিয়াহু নেসেটে ক্ষমতাসীন লিকুদ পার্টির বৈঠকে বলেন, চারপাশের বড় হুমকি মোকাবিলায় ইসরায়েলের ঐক্য প্রয়োজন। তিনি উল্লেখ করেন, যারা এসব তাৎক্ষণিক ও গুরুতর হুমকিকে তুচ্ছ করছেন, তারা রাজনৈতিক কারণে এমনটি করছেন।

অন্যদিকে, আইজেনকট তার বক্তব্যে বলেন, নতুন সরকার শপথ নেওয়ার আগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মতো তাৎক্ষণিক হুমকি তিনি দেখছেন না। বরং তিনি ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত মোকাবিলায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নিয়ে বিরোধী জোটের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। নেতা নাফতালি বেনেট লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী, আইজেনকট প্রথমে প্রধানমন্ত্রী হবেন এবং পরে দায়িত্ব ভাগাভাগি হতে পারে।

তবে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান এই উদ্যোগের বিরোধিতা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, নেতানিয়াহু রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে ইরানের সঙ্গে নতুন যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন। গোলান বলেন, নেতানিয়াহুর সঙ্গে কোনো ধরনের সরকারে অংশ নেওয়া ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

নেতানিয়াহু বলেছেন, ঐক্য সরকারে অতি-ধর্মীয় দলগুলোকেও রাখতে হবে। তবে তিনি আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থনে সরকার গঠনের বিরোধিতা করেছেন।

এদিকে, আইজেনকটের জোটে সমঝোতা না হলে বিকল্প পরিকল্পনা হিসেবে সংখ্যালঘু সরকার গঠনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের সম্প্রচারমাধ্যম কান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

ইসরায়েলে নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে নিরাপত্তা নিয়ে বিতর্ক

আপলোড সময় : ১২:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬