ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে চার হিন্দু পরিবারের বাড়িঘরে হামলার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

গোপালগঞ্জে চার হিন্দু পরিবারের — গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইশুর গ্রামে ১৯ নভেম্বর আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে চারটি হিন্দু পরিবারের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, ১৯ নভেম্বর পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সমর্থনে একটি মিছিল হাইশুর গ্রামে পৌঁছায়। মিছিলের একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত চারটি হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। হামলার সময় ঘরবাড়ি ও দোকানে ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন মালামাল লুট করা হয়।

হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাস, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাস, বিএনপি সদস্য অনির্বাণ বিশ্বাস এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক উত্তম বিশ্বাস। ক্ষিরোদ বিশ্বাসের তিনটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান, গণপতি বিশ্বাসের দুটি বসতঘর, অনির্বাণ বিশ্বাসের দুটি বসতঘর, একটি ব্যবসাপ্রতিষ্ঠান ও পোল্ট্রি খামার এবং উত্তম বিশ্বাসের একটি কাঁচারিঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ক্ষিরোদ বিশ্বাস বলেন, ‘আমার বসতঘরে হামলা ও ভাঙচুরের পাশাপাশি ঘরের সবকিছু লুট করে নিয়ে গেছে। পরিবারের সদস্যরা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে কোনোমতে দিন কাটাচ্ছেন। এখনো থানায় অভিযোগ করার মতো পরিস্থিতি হয়নি।’

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছে। তবে ঘটনার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্য পাওয়া যায়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

গ্রাম পুলিশ হামলার ঘটনাটি নিশ্চিত করেছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘এখনো এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’

এদিকে, স্থানীয় জনগণের মধ্যে এই হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। হামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের কার্যক্রম ও পদক্ষেপের দিকে নজর রাখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন

গোপালগঞ্জে চার হিন্দু পরিবারের বাড়িঘরে হামলার অভিযোগ

আপলোড সময় : ০১:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬