ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

শেখ হাসিনা দেশে ফিরলে — দেশে ফিরলে শেখ হাসিনা ও অন্যান্য দণ্ডপ্রাপ্ত আসামিদের তাৎক্ষণিক গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামির ক্ষেত্রে যে আইন প্রযোজ্য, শেখ হাসিনার ক্ষেত্রেও একই আইন কার্যকর হবে।” তিনি আরও বলেন, “রয়টার্সের বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। কে কোথা থেকে লুকিয়ে আছে, তা নিয়ে আলোচনা করা এবং মিডিয়ার সময় নষ্ট করা উচিত নয়।”

প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, “যদি দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে আসে, তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে এবং কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।”

শামা ওবায়েদ বলেন, “এখানে প্লেন, হেলিকপ্টার, বাস বা গাড়ি পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি।” তিনি শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বলেন, “উনি কোথায় আছেন, সেটাও কেউ জানে না। উনার চেহারা কি কেউ দেখেছে? আমরা তো দেখিনি।”

ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের বিষয়েও তিনি কথা বলেন। তিনি বলেন, “হাদির হত্যাকারী এবং অন্যান্য সাজাপ্রাপ্ত আসামিদের ফেরত আনার জন্য কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।”

শামা ওবায়েদ আরও বলেন, “এটি একটি রাজনৈতিক স্টান্ট। ১৬ ডিসেম্বর ও ১৭ ডিসেম্বরের ঘটনা নিয়ে আলোচনা করা হচ্ছে। শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হয়ে জেলে যাবে।”

তিনি বলেন, “এটি একটি পলিটিক্যাল স্টান্টের অংশ, যা আওয়ামী লীগের সাধারণ কর্মীদের বিপদে ফেলতে পারে।”

শেখ হাসিনার পাসপোর্ট এবং এনআইডির আবেদন সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের ৭২-এর সংবিধানে স্পষ্ট বলা আছে যে, কেউ যদি কনভিক্টেড হয়ে থাকে, বাংলাদেশ সরকার তাকে পাসপোর্ট বা এনআইডি দেবে না। সুতরাং, এ বিষয়ে কোনো ব্যত্যয় হবে না।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার প্রয়োজন নেই, মোসাদ প্রধানের মতভেদ

শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আপলোড সময় : ০১:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬