ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলার প্রয়োজন নেই, মোসাদ প্রধানের মতভেদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

ইরানে হামলার প্রয়োজন নেই — ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে মনে করছেন মোসাদের স্বাধীন গবেষণা ইউনিটের বিশ্লেষকরা। তাদের মূল্যায়ন অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ইরান ইসরায়েলের জন্য তাৎক্ষণিক সামরিক হুমকি তৈরি করছে না। তবে মোসাদ প্রধান রোমান গফম্যান এই মূল্যায়নের বিপরীতে অবস্থান নিয়ে ইরানে নতুন হামলার পক্ষে মত দিয়েছেন। এ নিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাটির অভ্যন্তরে মতপার্থক্য তৈরি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম হারেৎজ।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, গফম্যান সম্প্রতি ওয়াশিংটন সফরে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পক্ষে মত দেন। এ সময় তিনি সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গেও বৈঠক করেন।

অন্যদিকে, ইরানে হামলার প্রয়োজনীয়তা দেখছেন না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। সোমবার (২৩ নভেম্বর) সামরিক গোয়েন্দা বিভাগের গবেষণা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওফির মিজরাহি রোজেনের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে তিনি এই অবস্থান জানান।

ইসরায়েলের বিরোধী রাজনীতিক গাদি আইজেনকোটও তাৎক্ষণিক সামরিক অভিযানের পরিবর্তে ইরানের প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত মোকাবিলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীদের সমালোচনা করে অভিযোগ করেছেন, রাজনৈতিক স্বার্থে তারা ইসরায়েলের নিরাপত্তা হুমকিকে খাটো করে দেখছেন।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিবর্তে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষেও রয়েছেন ইসরায়েলের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। তাদের ধারণা, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ ইরানের শাসনব্যবস্থাকে দুর্বল করতে সামরিক হামলার চেয়ে বেশি কার্যকর হতে পারে।

ইরানকে ঘিরে ইসরায়েলের গোয়েন্দা, সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের এই মতপার্থক্য দেশটির পরবর্তী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একদিকে নতুন হামলার পক্ষে চাপ, অন্যদিকে আপাতত সামরিক সংঘাত এড়িয়ে কৌশলগত ও অর্থনৈতিক চাপ বজায় রাখার চিন্তা, দুই অবস্থানের মধ্যে কোনটি প্রাধান্য পায়, সেটিই এখন দেখার বিষয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানে হামলার প্রয়োজন নেই, মোসাদ প্রধানের মতভেদ

আপলোড সময় : ০১:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬