ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে সফলভাবে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া সম্পন্ন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রাম বন্দরে সফলভাবে লাইভ — চট্টগ্রাম বন্দরে বুধবার (১৮ নভেম্বর) আইএসপিএস মনিটরিং সেলের উদ্যোগে একটি লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ার উদ্দেশ্য ছিল বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী প্রস্তুতি যাচাই করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাসমূহের সমন্বিত সক্ষমতা বৃদ্ধি করা।

মহড়ার উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন), চবক। আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণে ইন্টন্যাশনাল শিপ এন্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিডি কোড একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। এটি জাহাজ ও বন্দর স্থাপনাকে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা এবং অন্যান্য সম্ভাব্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখতে প্রণীত।

বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে বন্দর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা, জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে নিয়মিত ড্রিল ও মহড়া পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মহড়ায় পর্যায়ক্রমে বন্দর স্থাপনার নিরাপত্তা স্তর-১, গুর-২ ও সর্বোচ্চ নিরাপত্তা স্বর-৩ ঘোষণা ও বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন ধরনের সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়। মহড়ার উল্লেখযোগ্য পরিস্থিতিগুলোর মধ্যে ছিল অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, বন্দর এলাকায় অগ্নিকাণ্ড মোকাবিলা, আহতদের উদ্ধার, সংঘবদ্ধ ব্যক্তিদের জোরপূর্বক গেট দিয়ে প্রবেশের চেষ্টা, সন্দেহজনক পরিত্যক্ত বস্তু শনাক্তকরণ এবং নিমুলেটেড বোমা নিষ্ক্রিয়করণ।

মহড়ার শেষ পর্যায়ে একটি সন্দেহজনক পিকআপ থেকে অস্ত্র উদ্ধার করা হয় এবং চারজন অনুপ্রবেশকারীর কন্টেইনার ইয়ার্ডে পালিয়ে আত্মগোপনের পরিস্থিতি সৃষ্টি করা হয়। সিসিটিভি পর্যবেক্ষণ, কুইক রেসপন্স টিম মোতায়েন এবং প্রাথমিক তল্লাশি কার্যক্রমের পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা স্তর-৩ ঘোষণা করা হয়।

পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর অগ্নি নির্বাপণ দল ও কমসোয়াডস দলের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে কন্টেইনার ইয়ার্ড থেকে অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করা হয়। আটককৃতদের বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তরের বিষয়টি মহড়ায় প্রদর্শন করা হয়।

এছাড়াও, অগ্নিকাণ্ড মোকাবিলায় চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস, নিমতলাস্থ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার টিমের সমন্বিত কার্যক্রম এবং সন্দেহজনক বিস্ফোরক নিষ্ক্রিয়করণে বাংলাদেশ নৌবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের অংশগ্রহণ মহড়াকে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক করে তোলে।

মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ ও নিরাপত্তা কর্মীদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর অগ্নি নির্বাপণ দল, কমসোয়াডস দল, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ অংশগ্রহণ করে।

মহড়ার মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, তথ্য আদান-প্রদান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কুইক রেসপন্স টিমের কার্যকারিতা, অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রম এবং যৌথ অভিযানের সক্ষমতা যাচাই করা হয়। মহড়ার সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যায়ক্রমে স্বাভাবিক করা হয় এবং পুনরায় নিরাপত্তা গুর ২০ স্বর-১ কার্যকর করার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার বিষয়টি প্রদর্শন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরে সফলভাবে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া সম্পন্ন

আপলোড সময় : ১২:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬