ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছরেও বিচার পাননি, মাজারে মাজারে ঘুরছেন বৃদ্ধা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

পাঁচ বছরেও বিচার পাননি — হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের ৭০ বছর বয়সী বিধবা আলতামুন্নেছা বেগম অভিযোগ করেছেন যে, তার ভাতিজা খোরশেদ মিয়া ও দেবর বাচ্চু মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে গত পাঁচ বছর ধরে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। স্বামীর রেখে যাওয়া তিন শতক জমি নিয়ে বিরোধের কারণে তিনি এই পরিস্থিতির শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে যে, তিনি জমিটি বিক্রি করতে চান না এবং সেখানে জীবনের শেষ দিনগুলো কাটাতে চান। কিন্তু জমি নিয়ে বিরোধের কারণে তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।

আলতামুন্নেছার একমাত্র মেয়ে স্বামীর বাড়িতে থাকেন এবং তিনি মানুষের বাড়িতে কাজ, রাস্তাঘাটে দিনমজুরি ও অন্যের সহযোগিতায় কোনোরকমে জীবনযাপন করছেন। বৃদ্ধা জানান, তার জমি নিয়ে বিরোধের কারণে তাকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে। তিনি দাবি করেন, তার ঘরের চালে দিনরাত ঢিল ছোড়া হচ্ছে এবং পুলিশ ঘটনাস্থলে গেলে নারকেল গাছ থেকে শব্দ হচ্ছে বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এছাড়া, খামারের ময়লা-আবর্জনা ও বাথরুমের দুর্গন্ধ ছড়িয়ে তাকে অতিষ্ঠ করে তোলা হচ্ছে।

এ ঘটনায় আলতামুন্নেছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সাবেক ইউএনও জাহিদ বিন কাসেম একবার সরেজমিন তার বাড়িও পরিদর্শন করেন। তার নির্যাতনের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।

ইউএনও স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি সমাধানের দায়িত্ব দিলেও ২৪ নভেম্বর পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাননি বলে অভিযোগ করেছেন আলতামুন্নেছা। কিছুদিন আগে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন, তবে এখনো কোনো কার্যকর আইনি প্রতিকার মেলেনি বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে বাচ্চু মিয়া ও খোরশেদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তারা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, তারা শুধু ওই জমিটুকু কিনতে চান।

স্থানীয় জাতীয় কৃষক নেতা মধু মিয়া বলেন, হরিণখোলা গ্রামের কিছু মানুষের কারণে আজ বৃদ্ধা এমন করুণ পরিস্থিতির শিকার হয়েছেন। তিনি ন্যায়বিচার দেওয়ার দাবি জানান।

আলতামুন্নেছা বলেন, "আমি দিনমজুরের কাজ করি, কখনো ভিক্ষা করেও জীবন চালাই। আমার জমিটুকু দখল করার জন্য তারা আমাকে নির্যাতন করে শেষ করে দিচ্ছে। এলাকার এমন কোনো সরদার বা বিচারক নেই, যার কাছে আমি যাইনি। এখন আমাকে মেরে ফেলারও চেষ্টা করছে তারা। এমপি ও প্রধানমন্ত্রী, আপনারা আমাকে রক্ষা করুন।"

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি নিজেও এখানে ব্যর্থ বলে মন্তব্য করেন এবং বৃদ্ধাকে নিরাপত্তা দেওয়ার দাবি জানান।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, "আমরা বিষয়টি সমাধানের জন্য চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দিয়েছিলাম। বিষয়টি পুলিশের। তারা আইনগত ব্যবস্থা নেবেন।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউলের বিরুদ্ধে গুম-খুনের মামলায় দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন চলছে

পাঁচ বছরেও বিচার পাননি, মাজারে মাজারে ঘুরছেন বৃদ্ধা

আপলোড সময় : ১২:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬