ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে প্রথমবারের মতো মার্কিন হেলিকপ্টার মোতায়েনের ঘটনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

জাপানে প্রথমবারের মতো মার্কিন — দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সেনারা প্রথমবারের মতো সামরিক মহড়ার জন্য জাপানে হেলিকপ্টার মোতায়েন করেছে। এই পদক্ষেপটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী এএইচ-৬৪ই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, ইউএইচ-৬০ ব্ল্যাক হক এবং সিএইচ-৪৭ চিনুক পরিবহন হেলিকপ্টার জাপানের শিজুওকা প্রিফেকচারের ক্যাম্প ফুজিতে অবস্থিত কম্বাইন্ড আর্মস ট্রেনিং সেন্টারে পাঠিয়েছে।

এই হেলিকপ্টারগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বিতীয় পদাতিক ডিভিশনের দ্বিতীয় কমব্যাট এভিয়েশন ব্রিগেডের অন্তর্ভুক্ত। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনী (ইউএসএফকে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই মোতায়েনকে ‘ঐতিহাসিক প্রথম’ বলে উল্লেখ করেছে।

অ্যাপাচি হেলিকপ্টার মূলত সাঁজোয়া যান ধ্বংসের কাজে ব্যবহৃত হয়। ব্ল্যাক হক হেলিকপ্টার সেনা, রসদ ও আহত ব্যক্তিদের পরিবহন করে, এবং চিনুক হেলিকপ্টার ভারী সামরিক সরঞ্জাম, কামান এবং বিপুলসংখ্যক সেনা বহনে সক্ষম।

দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর কার্যক্রম কোরীয় উপদ্বীপের বাইরেও সম্প্রসারণের উদ্যোগের মধ্যে এ মোতায়েনের ঘটনা ঘটেছে। ওয়াশিংটন আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায়, বিশেষ করে চীনকে ঘিরে পরিস্থিতিতে, নিজেদের সেনাদের আরও বেশি কার্যকরভাবে ব্যবহারের সুযোগ তৈরি করতে চাইছে।

ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক প্রশিক্ষণ এলাকায় স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার কারণে সরাসরি গুলি চালানোর মহড়া আয়োজনেও সমস্যার মুখে পড়তে হচ্ছে মার্কিন বাহিনীকে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপান। দেশ দুটিতে যথাক্রমে প্রায় ৩৯ হাজার ও ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে দেশে ফিরলে গ্রেপ্তারের হুমকি শামা ওবায়েদের

জাপানে প্রথমবারের মতো মার্কিন হেলিকপ্টার মোতায়েনের ঘটনা

আপলোড সময় : ০৫:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬