ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ও এনসিপির মধ্যে বৈঠক, আলোচনা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

প্রধানমন্ত্রী ও এনসিপির মধ্যে — প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, প্রধানমন্ত্রী গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এনসিপি রাষ্ট্র সংস্কারের বিষয়টিও আলোচনায় তুলে ধরেছে।

নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং ফ্যাসিবাদী শক্তি বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর জন্য একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করা জরুরি।

এনসিপির আহ্বায়ক আরও জানান, আধিপত্যবাদী প্রভাব মোকাবিলায় একটি জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, এটি কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক লড়াই নয়, বরং জনগণের ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজন।

বৈঠকে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়েও আলোচনা হয়েছে। নাহিদ ইসলাম জানান, গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রশ্নে সরকারের কোনো ধরনের আপস করা উচিত হবে না। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার আহ্বান জানান।

রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধনের বিষয়েও এনসিপির অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় কমিটি সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন।

ভারতের ভূমিকাকে সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ভারত বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে। তিনি সীমান্ত এলাকায় বিজেপির সমাবেশে আওয়ামী লীগের নেতাদের অংশ নেওয়ার বিষয়টিও উল্লেখ করেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিকে আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির রাজনৈতিক লড়াই হিসেবে দেখা উচিত নয়। এটি বাংলাদেশের ভূখণ্ড ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সঙ্গে ভারত জড়িত।

এনসিপির আহ্বায়ক বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগও নাকচ করেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। এ প্রসঙ্গে তিনি ভারতকে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ বলেও মন্তব্য করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন সাংবাদিকদের বলেন, সরকার ‘নোট অব ডিসেন্ট’সহ স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং বিএনপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে।

মাহ্‌দী আমিন আরও জানান, এই মতবিনিময়ের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নির্বাচিত সরকারের রাজনৈতিক সহাবস্থানের প্রমাণ।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য প্রসঙ্গে মাহ্‌দী আমিন বলেন, পতিত স্বৈরাচারের নাশকতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে। বৈঠকে এনসিপি তাদের দাবিগুলো তুলে ধরেছে এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলীও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাপানে প্রথমবারের মতো মার্কিন হেলিকপ্টার মোতায়েনের ঘটনা

প্রধানমন্ত্রী ও এনসিপির মধ্যে বৈঠক, আলোচনা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে

আপলোড সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬