ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি ডলার সহায়তা দেবে ভারত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি — নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর পুনর্গঠন ও উন্নয়নে ১৬২ কোটি ডলারের অর্থনৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দেন।

বর্তমানে দুই দিনের সফরে ভারতের রাজধানীতে অবস্থান করছেন বালেন্দ্র শাহ। তিনি গত মার্চে ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশ হিসেবে এটি তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফর। গত আগস্টে হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যায় নেপালে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচ হাজার ২০০ জন নিখোঁজ রয়েছেন, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।

বৈঠক শেষে মোদি বলেন, ‘নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন গতি আনতে আমরা ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি।’ তিনি উল্লেখ করেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, নতুন সুযোগ তৈরি করতে এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা বাড়াতে ভারত সহযোগিতা করবে।’

নেপালের প্রধানমন্ত্রী শাহ ভারতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় ভারত সব সময় নেপালের পাশে দাঁড়িয়েছে।’ তিনি ভারতীয় বিনিয়োগকারীদের নেপালে বিনিয়োগের আহ্বান জানান এবং মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও, দুই প্রধানমন্ত্রী যৌথভাবে ভারত ও নেপালকে সংযুক্তকারী একটি রেল যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করেন।

গত ২৬ আগস্ট চীনের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকায় হিমবাহ ধসে ভয়াবহ বন্যার সূত্রপাত হয়। এতে বিপুল পরিমাণ কাদা ও পাথর ত্রিশূলী নদীতে পড়ে, যার ফলে নদীর পানি উপচে আশপাশের এলাকায় ব্যাপক ক্ষতি সাধন করে।

বন্যায় গ্রাম ভেসে যায়, মহাসড়ক, সেতু ও বিদ্যুৎ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাদার নিচে চাপা পড়ে বহু বাড়িঘর। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত নেপাল এ দুর্যোগে ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বিদ্যমান। দুই দেশের সীমান্ত উন্মুক্ত থাকায় লাখ লাখ নেপালি নাগরিক ভারতে বসবাস ও কাজ করার সুযোগ পান।

বন্যার পরপরই ভারত প্রথম সহায়তা নিয়ে এগিয়ে আসে। দেশটি কয়েক দফায় বিমানভর্তি ত্রাণ পাঠানোর পাশাপাশি পাহাড়ি অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে পড়া যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারেও সহায়তা করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ও এনসিপির প্রতিনিধিদলের বৈঠক ও মধ্যাহ্নভোজ

নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি ডলার সহায়তা দেবে ভারত

আপলোড সময় : ০৩:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬