ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার পেল বিশ্বের পাঁচটি মসজিদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার পেল — বিশ্বের বিভিন্ন দেশে নির্মিত পাঁচটি মসজিদ আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার অর্জন করেছে। সৌদি আরবভিত্তিক আবদুল লতিফ আল-ফাউজান মসজিদ স্থাপত্য পুরস্কারের পঞ্চম পর্বে বাংলাদেশ, যুক্তরাজ্য, ওমান, নাইজার ও ইন্দোনেশিয়ার পাঁচটি মসজিদকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সৌদি আরবের জাহরানে কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হয়। মসজিদগুলো নির্বাচন করার সময় ঐতিহ্য, আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব নির্মাণ এবং সামাজিক সংযোগের সমন্বয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশের মসজিদটির নকশা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম। ইটের তৈরি এই মসজিদে প্রাকৃতিক আলো প্রবেশের জন্য খোলা জায়গা ও জানালাসদৃশ ফাঁক রাখা হয়েছে। এর উন্মুক্ত নকশা আশপাশের সবুজ প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করেছে। মসজিদের সামনের চত্বরটি স্থানীয় মানুষের মিলনস্থল হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

যুক্তরাজ্যের কেমব্রিজ সেন্ট্রাল মসজিদটি মার্কস বারফিল্ড আর্কিটেক্টসের নকশায় নির্মিত। এখানে ইসলামি ও ইংলিশ স্থাপত্যের ঐতিহ্যের সঙ্গে আধুনিক নকশার সমন্বয় ঘটেছে। গাছের আদলে তৈরি কাঠের কাঠামো এর অন্যতম বৈশিষ্ট্য, যা ছাদ ধারণের পাশাপাশি মসজিদের ভেতরের স্থানিক বিন্যাস নির্ধারণ করেছে।

ওমানে নির্মিত মসজিদটি আল-তাকাদ্দুম অফিসের নকশায় তৈরি। এখানে ঐতিহ্যবাহী ওমানি স্থাপত্যের সরলতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। প্রাকৃতিক আলো, উন্মুক্ত পরিসর ও স্থানীয় নির্মাণসামগ্রীকে গুরুত্ব দেওয়া হয়েছে।

নাইজারের হিকমা কমিউনিটি কমপ্লেক্স মসজিদটি মারিয়াম ইসুফু আর্কিটেক্টস ও স্টুডিও চাহারের যৌথ নকশায় নির্মিত। এখানে পরিবেশবান্ধব মাটির ইট ব্যবহার করা হয়েছে। ইবাদতের পাশাপাশি শিক্ষা ও সামাজিক যোগাযোগের সুযোগ তৈরিই এর অন্যতম উদ্দেশ্য।

ইন্দোনেশিয়ার নুরুল ইয়াকিন মসজিদটির নকশা করেছেন ডেভ অরল্যান্ডো ও ফুন্ডি গুনাওয়ান। চারপাশে পানি থাকায় মসজিদটিকে ভাসমান বলে মনে হয়। কংক্রিট ও ইটের তৈরি ভবনটিতে প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে।

২০১১ সালে প্রতিষ্ঠিত আবদুল লতিফ আল-ফাউজান মসজিদ স্থাপত্য পুরস্কার সমসাময়িক মসজিদ নির্মাণে নতুন ধারণা ও সৃজনশীলতাকে স্বীকৃতি দেয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘দ্য লিভিং মস্ক’। আন্তর্জাতিক জুরি বোর্ড দুই শতাধিক মনোনীত মসজিদ মূল্যায়নে সৌন্দর্য, স্থায়িত্ব, প্রযুক্তি, সামাজিক সংযোগ ও অর্থনৈতিক দক্ষতা বিবেচনা করেছে।

পুরস্কারটির লক্ষ্য হলো মসজিদকে ইবাদতের স্থানের পাশাপাশি স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ধারণাকে উৎসাহিত করা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

থামার নাম নেই

আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার পেল বিশ্বের পাঁচটি মসজিদ

আপলোড সময় : ০৮:৩৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬