ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২১৯ Time View

বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দাড়িয়াপাড়ায় নিজ বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

বিদেশে অবস্থানরত রাজনৈতিক নেতাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, সন্ত্রাসীদের দেশে ফিরতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে এবং আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। বাংলাদেশের জনগণ ও আইনের শাসনই তাঁর অবস্থান নির্ধারণ করে দিয়েছে।

আওয়ামী লীগ সম্পর্কে কঠোর মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার সব ধ্বংস করেছে। এখানে এখন যারা আছে, তাদেরও ধ্বংস করা শুরু করেছে।’

এদিকে, শুক্রবার ভোরে তাঁর বাসার গেটে আগুন দেওয়ার ঘটনার বিষয়ে তিনি বলেন, দুর্বৃত্তরা বাসার গেটে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, ‘জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মিলে না।’

হুমায়ুন কবির আরও বলেন, সরকার সহনশীলতার চর্চা করে, তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি নিশ্চিত করেন যে, বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না।

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিবেশের ইতিবাচকতা তুলে ধরে তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগ আসছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় শাসনব্যবস্থা কাজ করছে। তবে একটি ক্ষুদ্র গোষ্ঠী এসব অগ্রগতি মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।

সরকারের ওপর চাপ রয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার কোনো চাপে নেই। পালিয়ে থাকা অপরাধীরা দেশে ফিরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। তারা হয় পালানোর চেষ্টা করবে, নয়তো আইনের আওতায় আসবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপলোড সময় : ০৭:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬