ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে অপহরণের পর মুক্তিপণ দিয়ে মুক্তি পেলেন বিএনপি নেতা মনিরুল হক ফরাজী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২০৯ Time View

গোপালগঞ্জে অপহরণের পর মুক্তিপণ — বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের পর মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তিনি মুক্তি পান এবং বর্তমানে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

মনিরুল হক ফরাজী জানান, বুধবার রাত ১টার দিকে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন এবং গাড়িচালক হাসান। বৃহস্পতিবার ভোররাতে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে তাদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি দেওয়া হয়। এরপর সড়কে গাছ ফেলে অবরোধ করা হয়।

তিনি বলেন, সন্ত্রাসীরা তাদের গাড়ি ঘিরে ফেলে এবং তাকে এলোপাতাড়ি মারধর করে। মারধরের ফলে তার নাক ও মুখ থেকে রক্ত ঝরতে থাকে। শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন এবং গাড়িচালক হাসানকেও মারধর করা হয়। পরে সন্ত্রাসীরা তার কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয়।

অপহরণকারীরা তাকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ঘোরাতে বাধ্য করে। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাকে হাঁটতে হয়। একপর্যায়ে তারা মুক্তির জন্য আরও টাকা দাবি করে। মনিরুল হক ফরাজী জানান, বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, অপহরণের পর তার কাছ থেকে মোট দুই লাখ ১৭ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি ভাড়ার মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে তার বাসায় ফেরেন।

মনিরুল হক ফরাজী জানান, অপহরণকারীদের মধ্যে প্রথমে ১৫ থেকে ২০ জন ছিল, তবে পরে চারজনের সঙ্গে তিনি ছিলেন। তিনি তাদের কাউকেই ব্যক্তিগতভাবে চিনেন না। মুক্তি পাওয়ার পর তিনি চিকিৎসা নিয়েছেন এবং এখনও শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন।

এদিকে, বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের খবর পেয়ে তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরে এসেছেন বলে খবর পেয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখনো পুলিশে কোনো অভিযোগ করা হয়নি। মনিরুল হক ফরাজী বলেন, তিনি এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু জানায়নি।

এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিএনপি নেতা মনিরুল হক ফরাজীর অপহরণ এবং মুক্তিপণের ঘটনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

গোপালগঞ্জে অপহরণের পর মুক্তিপণ দিয়ে মুক্তি পেলেন বিএনপি নেতা মনিরুল হক ফরাজী

আপলোড সময় : ০৭:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬