ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার শ্বশুরবাড়িতে আশ্রয় নেওয়া যুবলীগ নেতা গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২১৬ Time View

বিএনপি নেতার শ্বশুরবাড়িতে আশ্রয় — রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় বিএনপি নেতার শ্বশুরবাড়িতে আশ্রয় নেওয়া যুবলীগের এক নেতা মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি বেশ কিছুদিন ধরে আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকছিলেন। বাড়িটি পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুরের।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি বাড়িটিতে অপরিচিত লোকজনের যাতায়াত বেড়ে যাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে হাবিবুর রহমানের পরিচয় ও তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি জানার পর স্থানীয়রা তাকে আটক করেন।

আটকের সময় উত্তেজিত কয়েকজন ব্যক্তি হাবিবুর রহমানকে মারধর করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুঠিয়া থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয় এবং নাটোর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

রাজশাহী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা বলেন, স্থানীয় বাসিন্দারা বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে অপরিচিত লোকজনের যাতায়াত লক্ষ্য করছিলেন। বৃহস্পতিবার রাতে হাবিবুর রহমানের অবস্থান জানার পর তাকে আটক করা হয়।

মাসুদ রানা আরও দাবি করেন, হাবিবুর রহমানকে আশ্রয় দেওয়ার বিষয়টি তদন্ত করে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা হাবিবুর রহমান ওই বাড়িতে অবস্থান করলেও বাড়ির মালিকের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে, বাড়ির মালিকের বক্তব্য পাওয়া যায়নি। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা থাকায় তাকে ওই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি ফরিদুল ইসলাম বলেন, আশ্রয়দাতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নাটোর সদর থানার ওসি বলতে পারবেন।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

বিএনপি নেতার শ্বশুরবাড়িতে আশ্রয় নেওয়া যুবলীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৬:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬